নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসল করতে গিয়ে রাকিব নামে সপ্তম শ্রেণির এক ছাত্র মারা গেছে। আজ সোমবার সকাল আটটার দিকে দমকল বাহিনীর সদস্যরা মির্জাপুরের বংশাই নদের গোড়াইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
সে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের নবী মিয়ার ছেলে। সে চাকলেশ্বর উচ্চবিদ্যালয়ে পড়ত।
পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বিকেলে রাকিব তার বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তার সন্ধানে মির্জাপুর ও টঙ্গীর দমকল বাহিনীর দুটি ইউনিটের ডুবুরিরা কাজ শুরু করেন। আজ লাশ উদ্ধার করা হয়।
মির্জাপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।