নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার চরমোহাম্মদপুর ইউনিয়নের চরলটাখোলা গ্রামে পদ্মার শাখা নদী লটাখোলাকূলে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে বর্ষা (১১) ও আরাফাত (৯) নামের দুই শিশু। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, বেলা আড়াইটার দিকে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল বর্ষা ও আরাফাত। দাদির হাত ছুটে তারা স্রোতে ভেসে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম আল আমীন। তিনি বলেন, নিখোঁজদের খোঁজা হচ্ছে।

বিকেল পাঁচটার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। এ ছাড়াও স্থানীয়রা জেলেরা জাল ফেলে শিশুদের খোঁজার চেষ্টা করছে।