নদীতে চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সুরমা নদীতে বালু ও পাথর পরিবহনকারী কার্গো ও বাল্কহেড থেকে চাঁদাবাজির প্রতিবাদে নৌযান ধর্মঘট শুরু হয়েছে। গতকাল রোববার থেকে শ্রমিক ও মালিকেরা এ কর্মসূচি পালন করছেন। গতকাল সকালে শ্রমিক ও মালিকেরা সদর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় বিক্ষোভ করেন। শ্রমিক ও মালিকদের অভিযোগ, সুনামগঞ্জ থেকে বালু ও পাথর পরিবহন করার সময় সুরমা নদীর কমপক্ষে ছয়টি স্থানে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে চাঁদাবাজরা কার্গো ও বাল্কহেড আটকে রাখে। শ্রমিকদের মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেয়। বালু ও পাথর বোঝাই একটি কার্গো পরিবহনে তিন থেকে পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হয়।