নদীতে টহল জোরদারের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নদীতে লঞ্চ ডাকাতিসহ কয়েকটি দুর্ঘটনার কারণে মুন্সিগঞ্জে নদীতে পুলিশের টহল ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সিরাজ-দিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির সদস্যরা ওই পরামর্শ দেন। জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।