নদীতে ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় গতকাল শনিবার পাথরবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পৌঁছার পর পদ্মা নদী পার হওয়ার জন্য ট্রাকটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি রো রো ফেরিতে ওঠে। সকাল সাড়ে আটটার দিকে ট্রাকটি পাটুরিয়া পৌঁছার পর ৪ নম্বর ঘাটের পন্টুন দিয়ে নামার সময় নদীতে পড়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভীর হোসেন বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।