নদীতে ডুবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। শিশুটির নাম তাসলিমা (৮)। সে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতারগ্রাম গ্রামের আমির উদ্দিনের মেয়ে।তাসলিমার পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল আটটায় সবার অলক্ষে মেয়েটি বাড়ির পাশের পিয়াইন নদীতে পড়ে গেলে স্রোতের টানে সে ভেসে যায়। প্রায় ঘণ্টাখানেক পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাঁচপীর মোকাম এলাকায় নদীতে তার লাশ পাওয়া যায়। গতকাল বুধবারই তাসলিমাকে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।