নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের পাশে নবগঙ্গা নদীতে ডুবে নুসরাত জাহান অশ্রু (১৭) নামে এক কলেজছাত্রী মারা গেছে। সে মাগুরা শহরের নতুন বাজার এলাকার বাবর আলীর মেয়ে ও মাগুরা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় রাত আটটা পর্যন্ত অশ্রুর চাচাতো বোন মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মৌমিতা মুমু নিখোঁজ রয়েছে।
অশ্রুর ফুফু জরিনা খাতুন জানান, অশ্রু ও তার দুই চাচাতো বোন মৌমিতা মুমু ও মিমকে নিয়ে তিনি বিকেলে নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে যান। সেখান থেকে নবগঙ্গা নদীতে ঘুরতে একটি ডিঙ্গি নৌকায় ওঠেন। নৌকাটি তাঁরা নিজেরাই চালাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় জরিনা খাতুন সাঁতরে নদীর পাড়ে উঠে এলেও অন্য তিনজন পানিতে ডুবে যায়।