নদীতে ডুবে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে নদীতে ডুবে মেহেদী হাসান রাজু (১৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার চাওয়াই নদীতে গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান ঢাকার মাটিকাটা সেনানিবাস এলাকার মহসীন আলী নামের এক সেনাসদস্যের ছেলে বলে জানা গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান এসএসসি পরীক্ষা শেষ করে গত ২৫ মার্চ কয়েকজন বন্ধুর সঙ্গে তাবলিগ জামাতের ৪০ দিনের চিল্লায় বের হয়। তাদের তাবলিগ জামাতের দলটি বর্তমানে পঞ্চগড়ের নুনিয়াপাড়া জামে মসজিদে অবস্থান করছে। গতকাল জুমার নামাজের আগে মেহেদী বন্ধুদের সঙ্গে চাওয়াই নদীতে গোসল করতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।