নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করতোয়া নদীতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে স্থানীয় জেলেরা লাশ দুটি উদ্ধার করেন।
নিহত শিশুরা হলো উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের হেলাল হোসেনের ছেলে আহাদ আলী (৩) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রাশিদুল মিয়া (৩)। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ বলেন, গতকাল বিকেলে আহাদ ও রাশিদুল বাড়ির পাশে করতোয়া নদীর ঘাটিনা সেতুর ওপর খেলা করছিল। খেলতে খেলতে তারা নদীতে পড়ে ডুবে যায়। গভীর রাতে সেতু থেকে দুই শ মিটার দূরে লাশ দুটি ভেসে ওঠে। পরে জেলেরা পুলিশে খবর দেয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।