নদীতে ডুবে দুই সহপাঠীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল শুক্রবার তীরনই নদীতে ডুবে রিমা আক্তার (১২) সুমাইয়া আক্তার (১৪) নামের দুই সহপাঠীর মৃত্যু হয়েছে। দুজনই স্থানীয় মধুপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে চাড়োল ইউনিয়নের সাহবাজপুর পরদেশিপাড়া গ্রামের কয়েকজন কিশোরী বাড়ির পাশের তীরনই নদী পার হতে যায়। একপর্যায়ে পজির উদ্দিনের মেয়ে রিমা ও নইমুদ্দিনের মেয়ে সুমাইয়া নদীতে ডুবে যায়। ঘণ্টা খানেক পর স্থানী ব্যক্তিরা দুজনের লাশ উদ্ধার করে। ঠাকুরগাঁও প্রতিনিধি|