ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল পূর্ব নদীরপাড় গ্রামে গতকাল বুধবার সজীব মিয়া (৫) ও জেনি আক্তার (৬) নামের দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। সজীব গ্রামের আবদুর রহমানের ছেলে ও জেনি কারি উদ্দিনের মেয়ে। পরিবার জানায়, বাড়ির লোকজনের অজ্ঞাতেই শিশু দুটি পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিকেলে নদীর ওপার থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। l