প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানাবাড়িতে বেড়াতে এসে বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে ডুবে মারা গেছে শিশু শামীম হোসেন (৮)। এ ঘটনা ঘটে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছী গ্রামে। শামীম হোসেন পাবনার বেড়া উপজেলার আনোয়ার হোসেনের ছেলে। উপজেলার সুঘাট ইউপি চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গত রোববার দুপুরে শামীম তার খেলার সঙ্গীদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে রাত আটটার দিকে ডুবুরি দল এসে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করে।