নদীতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে সানজিদুল আলম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের রাজারামপুর মালোপাড়া এলাকার শাহাদাত হোসেনের ছেলে এবং স্থানীয় রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ছেলেটির বাবা বলেন, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির কাছে মহানন্দা নদীর পিয়ার বিশ্বাসের ঘাটে গোসল করতে যায় সানজিদুল। কিন্তু দীর্ঘক্ষণেও বাড়ি না ফেরায় নদীর ঘাটে গিয়ে তাঁর স্যান্ডেল ও পোশাক পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। পরে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে বেলা আড়াইটার দিকে তাঁর লাশ পাওয়া যায়।