নদীতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সাতমাই ধলাই নদীতে ডুবে গতকাল সোমবার শহীদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি বারহাট্টা উপজেলার শিংধা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে বড়শি দিয়ে মাছ শিকার করার উদ্দেশ্যে শহীদুল সাতমাই ধলাই নদীর উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে যাওয়ার জন্য সাঁতরে রওনা হন। এ সময় মাঝনদীতে প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।