নদীতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাই নদে ডুবে আবদুল নূর (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। নূর বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।