নদীতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে ডুবে বেবী খাতুন (৩২) নামের এক নারীর মৃত্যু ঘটেছে। গতকাল রোববার সকালে ওই নারীর লাশ নদীতে ভেসে ওঠে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি গ্রামের রেজাউল করিমের মেয়ে। রেজাউল করিম বলেন, তাঁর মেয়ের মৃগী রোগ ছিল। গত শনিবার দিবাগত রাতে সবার অগোচরে বেবী খাতুন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেরপুর থানা পুলিশের এসআই আবদুল মজিদ ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।