নদীতে ডুবে যুবকের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল শনিবার জাফর ইকবাল নামের এক যুবকের লাশ উদ্ধার করে এলাকাবাসী। অভিযোগ উঠেছে, গোয়েন্দা পুলিশের (ডিবি) ধাওয়া খেয়ে নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। স্থানীয় সূত্র জানায়, জাফর ইকবালকে গতকাল সকাল ১০টার দিকে উপজেলার নবীগঞ্জ এলাকায় দৌড়ে নদীর পাড়ের দিকে যেতে দেখে স্থানীয় লোকজন। জাফর কয়েকজনকে জানান, ডিবি পুলিশ তাঁকে ধাওয়া করেছে। একপর্যায়ে জাফর নদীতে লাফ দেন। বেলা একটার দিকে তাঁর লাশ ভেসে ওঠে। জাফর নবীগঞ্জ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তাঁর চাচাতো ভাই লাভলু মিয়া সাংবাদিকদের জানান, জাফরকে সাদা পোশাকের ডিবি পুলিশের একটি দল ধাওয়া করলে তিনি নদীতে লাফ দেন। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। মাদক মামলায় সাজা ভোগের পর গত সপ্তাহে তিনি জামিনে মুক্ত হন।