নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় সুরমা নদীতে ডুবে মোজাফ্ফর আহমদ (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের পৈন্দা গ্রামে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাশেদুল ইসলাম জানান, মোজাফ্ফর আহমদ ওয়েজখালী এলাকায় সুরমা নদী থেকে বালু তোলার কাজ করেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি একটি ছোট নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার সময় তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ জন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেন।