নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে গত সোমবার দুপুরে নাইমা মোস্তারী ছন্দা (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে।সে বগুড়ার সান্তাহার সরকারি হার্ভে বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং আদমদীঘি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের মেয়ে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ছন্দা সান্তাহার শহরের পোস্ট অফিস পাড়ার বাড়ি থেকে নওগাঁর শৈলগাছি গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। সোমবার দুপুরে কয়েকজন সঙ্গী নিয়ে নদীতে গোসল করতে নামে। একপর্যায় সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।