প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে সজীব আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সজীব পীরগঞ্জ উপজেলা সদরের গাড়াবেড় গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সে স্থানীয় হাজি বয়েন উদ্দিন পাবলিক উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গতকাল বুধবার দুপুরে সহপাঠীদের সঙ্গে বাড়ির অদূরে আখিরা নদীতে নেমে নিখোঁজ হয় সজীব। বিকেল চারটায় ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে বড়বিলা স্লুইস গেটে লাশ ভেসে ওঠে।