নদীতে তিন শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা ও গোমস্তাপুরে মহানন্দা নদীতে গত দুই দিনে তিন শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাকিব উদ্দিন (১০) নামের এক শিশু। এর আগের দিন বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে টনি (১৬) ও রিংকু (১৬) নামে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাদের এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ওহিদুল ইসলাম।