প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সোমেশ্বরী নদীতে ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী মো. আতাউল হক (১৪) গোসল করতে নামার পর থেকে নিখোঁজ রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দুবরাজপুর গ্রামের মো. এমদাদুল হকের ছেলে আতাউল হক ঈদে পৌর এলাকার চর মোক্তারপাড়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। গত রোববার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। গতকাল সোমবার একটি ডুবুরি দল তার সন্ধানে অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি।