নদীতে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে নদীতে পড়ে রাকিব হোসেন (১২) নামের একটি শিশু নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর বুধবার তার লাশ উদ্ধার করা হয়েছে।রাকিব পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের আ. গনি মাঝির ছেলে। পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বিকেল পাঁচটার দিকে শিশুটি পন্টুনে ঘুরেফিরে দেখছিল। একপর্যায়ে দৌড় দিয়ে পন্টুনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পটুয়াখালী দমকল বাহিনীর স্টেশন ফায়ারম্যান আবুল খায়ের জানান, প্রথম দফায় তাদের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু নদীতে প্রবল স্রোত ও ঘাটে লঞ্চ থাকায় অভিযান কিছুটা ব্যাহত হয়। পরে বরিশাল থেকে রিভার ফায়ার স্টেশনের পাঁচজন ডুবুরি আসেন এবং তাঁরা যৌথভাবে অভিযান চালিয়ে পন্টুনের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।