নদীতে নেমে প্রকৌশলীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে পলাশ মিয়া (২৫) নামের এক ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা শহরের কলাগাছিয়া নদীতে এ ঘটনা ঘটে। পলাশ মিয়া উপজেলার ধানুয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোসলের একপর্যায়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন পলাশ। এ সময় বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে খোঁজাখুঁজি করে পলাশকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন,
এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।