নদীতে পড়ে ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটায় স্ত্রীকে নিয়ে ভ্রমণে এসে আন্ধারমানিক নদে পড়ে কামাল হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে কলাপাড়া ফেরিঘাটের পন্টুন থেকে গত রোববার দিবাগত রাত চারটার দিকে তিনি নদে পড়ে যান।
ঘটনার পর থেকে কলাপাড়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদের বিভিন্ন মোহনায় অনুসন্ধান চালান। গতকাল বিকেল পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
কলাপাড়া থানার পুলিশ জানায়, মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন থেকে নবদম্পতি কামাল হোসেন ও শারমিন জাহান ওরফে সাথী বাসে করে গভীর রাতে কলাপাড়া ফেরিঘাটে আসেন। কামাল বাস থেকে নেমে পন্টুনের সামনে দাঁড়ালে ফেরির ধাক্কায় নদে পড়ে যান।
শারমিন জাহান বলেন, এক মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। তাঁরা সমুদ্রসৈকত ভ্রমণে কুয়াকাটায় যাচ্ছিলেন।