নদীতে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় শীতলক্ষ্যা নদীতে পড়ে জুয়েল রানা ওরফে জুলু (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বলেন, জুয়েল মালামাল ওঠানো-নামানোর শ্রমিক ছিলেন। দুপুরে নৌযান থেকে বস্তা নামানোর সময় কাঠের সিঁড়ি থেকে নদীতে পড়ে যান তিনি।