প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহুর মূল সামাজিক অনুষ্ঠান গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। উৎসবের রীতি অনুযায়ী ভোরে রাঙামাটি শহর এলাকাসহ বিভিন্ন গ্রামের ঝরনা বা নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আদিবাসীরা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানান।
গতকাল রাঙামাটি শহরের রাজবন বিহার পূর্বঘাটে ভোর সাড়ে ছয়টায় কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে উৎসবের সামাজিক অনুষ্ঠান শুরু করেন সাংসদ ঊষাতন তালুকদার।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘ঐক্য সংহতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আগামী বছর যেন নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে।’ এ সময় সর্বস্তরের আদিবাসী নারী-পুরুষ নদীতে ফুল ভাসিয়ে দেন এবং গোসল করে নতুন বছরকে স্বাগত জানান।