নদীতে ভেসে যাওয়া গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীতে সোনাভরি নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাওয়া গৃহবধূ মঞ্জুয়ারা বেগমের (২৮) লাশ গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার ভাটিতে লাশটি ভেসে ওঠে।
রৌমারী উপজেলার ফুলুয়ার চর গ্রামের সফিয়ালের স্ত্রী মঞ্জুয়ারা গত মঙ্গলবার বিকেলে বাড়ির কাছের সোনাভরি নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে যান। গতকাল সকালে ধনারচর এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী।
নিহত মঞ্জুয়ারার বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র সন্তান মিলন (৪) মায়ের নিথর শরীর ধরে টানছে, আর মা মা বলে চিৎকার করছে।