নদীদূষণের দায়ে কাগজকল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলা সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত বাংলাদেশ পেপার মিলস লিমিটেডকে শীতলক্ষ্যা নদীদূষণের দায়ে ৩০ লাখ টাকা জরিমানা ও উৎপাদন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।এনফোর্সমেন্ট মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, কাগজকলটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত পরিবেশ ছাড়পত্র নেয়নি। এ ছাড়া বর্জ্য পরিশোধন প্ল্যান্টও স্থাপন করেনি। এ কাগজকলে দৈনিক ২৫ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়। ৪৪ বছর ধরে এ কারখানা শীতলক্ষ্যা নদী দূষণ কর্রেআসছে। এ সময়ের মধ্যে অন্তত ৮০ লাখ ঘনমিটার তরল বর্জ্য নদীতে নিঃসরণ করেছে। তিনি বলেন, কাগজকলটি ‘লাল’ শ্রেণীভুক্ত। তাই তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন এবং পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু কাগজকলের মালিক পরিবেশ আইন লঙ্ঘন অব্যাহত রাখেন। রাসায়নিকমিশ্রিত তরল বর্জ্য উৎপন্ন হয়, যা সরাসরি শীতলক্ষ্যা নদীতে নির্গত হচ্ছে। কারখানার বিরুদ্ধে ২০০৮ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছিল।