নদীদূষণের দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীদূষণের অপরাধে চট্টগ্রামের ভোজ্যতেল পরিশোধনাগার বে-ফিশিং লিমিটেডের ব্যবস্থাপককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানা থেকে বর্জ্য ফেলে কর্ণফুলী নদীদূষণের অভিযোগে এই জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত জানান, রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পতেঙ্গায় কারখানা এলাকা পরিদর্শন করে নদীদূষণের প্রমাণ পান। এ সময় কারখানার ব্যবস্থাপক ইকবাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।