নদীদূষণের দায়ে মেঘনা গ্রুপকে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়্রমেঘনা নদীদূষণের দায়ে মেঘনা শিল্পাঞ্চলে অবস্থিত মেঘনা গ্রুপকে ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার্রবিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক্র(এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল এ জরিমানা করে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেঘনা শিল্প পার্ক্রে১ মার্চ্ররাতে আকস্মিক অভিযান চালিয়ে বর্জ্য পরিশোধনাগার বন্ধ এবং মেঘনা গ্রুপের মালিকানাধীন ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড্র(বর্তমানে তানভীর অয়েল মিলস) থেকে দূষিত তরল বর্জ্য ড্রেন দিয়ে মেঘনা নদীতে নির্গমনের প্রমাণ মেলে। মেঘনা গ্রুপকে এ বিষয়্রেপরিবেশ অধিদপ্তরের ঢাকায় প্রধান কার্যালয়ের্রশুনানিতে হাজির হত্রেনোটিশ দেওয়া্রহয়।্রমেঘনা গ্রুপের্রমহাব্যবস্থাপক মো.্রআবদুল করিম গতকাল শুনানিতে উপস্থিত হন এবং এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। শুনানি শেষে মেঘনা গ্রুপক্রে১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।্রএ ছাড়া ভবিষ্যতে এ জাতীয় ঘটনা ঘটলে কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মর্মে জানিয়ে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক্র(এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, মেঘনা নদী দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।