নদীপথে পণ্য পরিবহন পুরোপুরি সচল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বেতন-ভাতা কার্যকরের দাবিতে ৪ এপ্রিল মধ্যরাত থেকে নৌযানে শুরু হওয়া কর্মবিরতি আংশিক প্রত্যাহার করেছেন শ্রমিকেরা। গত বুধবার রাতে ঢাকায় এক বৈঠক শেষে এ ঘোষণা দেন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা। তবে নতুন করে জাহাজ মালিকদের বড় একটি অংশ জাহাজ পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়ায় নদীপথে পণ্য পরিবহন পুরোদমে শুরু হচ্ছে না।নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম প্রথম আলোকে বলেন, যেসব জাহাজমালিক শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত বেতন-ভাতা কার্যকর করেছে, সেসব জাহাজে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। শিল্প-কারখানার মালিকানাধীন জাহাজগুলো বর্ধিত বেতন-ভাতা কার্যকর করেছে। বেশির ভাগ মালিক এটি কার্যকর করেননি।জানা গেছে, পণ্য পরিবহনকারী ছোট জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ওয়াটার ট্রান্সপোর্ট সেল— ডব্লিউটিসি’র আওতাধীন জাহাজগুলো এখনো পণ্য পরিবহন শুরু করেনি। এই সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।জাহাজ মালিকদের সংগঠন কোস্টাল ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, সাধারণ মালিকেরা লোকসান দিয়ে জাহাজ পরিচালনা করতে চাইছেন না। এ কারণে তাঁরা আজ শুক্রবার বৈঠক করে জাহাজ না চালানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।