নদীভাঙন থেকে ভোলাকে রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলাকে মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে। গতকাল শনিবার শহরের খোরশেদ জাহান শপিং কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম আয়োজিত কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সম্পাদক মো. হোসেন প্রমুখ। মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, প্রতিবছর কয়েক শ কোটি টাকার উন্নয়ন হচ্ছে ভোলায়। আবার সেই স্থাপনা নির্মাণাধীন অবস্থায় বা এক থেকে দুই বছরের মাথায় মেঘনায় বিলীন হচ্ছে। এ জন্য তিনি ভোলাকে রক্ষায় টেকসই পরিকল্পনার দাবি জানান।