নদীভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের সাত ইউনিয়নকে পদ্মার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসী এই কর্মসূচির আয়োজন করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার শত শত মানুষ অংশ নেয়। কর্মসূচিতে সহমত পোষণ করে বক্তব্য দেন বিএনপিদলীয় সাবেক সাংসদ হারুনুর রশিদ, জামায়াতের সাবেক সাংসদ লতিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান ও সান্ত্বনা হক। এ ছাড়া বক্তব্য দেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদুল আলম, শিক্ষক আবদুল জাব্বার, শিক্ষার্থীদের মধ্যে আতাউর রহমান, জিয়াউল হক প্রমুখ। বক্তারা নদীভাঙন প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় দলমত-নির্বিশেষে আরও বৃহত্তর কর্মসূচি পালন করারও ঘোষণা দেওয়া হয়।