নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় কাচালং নদীর দক্ষিণ পাড় ভাঙন রোধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তুলাবান ও বারিবিন্দুঘাট এলাকায় সাধারণ মানুষ এ মানববন্ধন করে।
সকাল ১০টায় শতাধিক নারী-পরুষ বারিবিন্দুঘাট এলাকায় মানববন্ধনে অংশ নেয়। কাচালং নদীর দক্ষিণ পাড়ে ভাঙন এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বলা হয়, ভাঙনে নয় পরিবারের বসতভিটা কাচালং নদীতে বিলীন হয়ে গেছে। কাচালং নদীর ভাঙনে বারিবিন্দুঘাট-কদমতলী ও বারিবিন্দুঘাট-উন্নয়ন বোর্ড সড়ক নদীতে বিলীন হয়ে গেছে।
মানববন্ধনে বক্তব্য দেন তুলাবান গ্রামের কার্বারি আলোক বিকাশ খীসা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আপন চাকমা, রঞ্জনপাড়া গ্রামের সুগত গৌতম প্রমুখ।