নদীভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা ও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মানববন্ধন হয়েছে। উপজেলার জিরো পয়েন্টে গতকাল মঙ্গলবার বাসদ এ কর্মসূচির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানববন্ধনে বাসদের সংগঠক মতিয়ার রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাসদ রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন, জেলা সদস্য পলাশ কান্তি নাগ, উপজেলা সংগঠক মনজুদার রহমান, ক্ষিতিশ চন্দ্র রায় প্রমুখ। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান, নদীভাঙনকবলিতদের পুনর্বাসন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার-বীজ-কীটনাশক সরবরাহ, পুরোনো কৃষি ঋণ মওকুফ এবং সহজ শর্তে নতুন করে ব্যাংকঋণ প্রদান, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামত, শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা উপকরণ, পর্যাপ্ত টিআর, কাবিখা, কর্মসৃজন প্রকল্প, ভিজিডি, ভিজিএফের মাধ্যমে কাজ ও খাদ্য নিশ্চিত করার দাবি জানানো হয়।