নদীভাঙন রোধে ব্যবস্থার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার লিয়াকতগঞ্জ বাজারে গতকাল মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে জানানো হয়, খাসিয়ামার নদীর ভাঙনে লক্ষ্মীপুর ইউনিয়নের ১০টি গ্রামের ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ঝুঁকির মুখে রয়েছে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বারবার দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।মানববন্ধনে বক্তব্য দেন এলাকার মুরব্বি আবুল খায়ের, মুক্তিযোদ্ধা মকবুল আহমেদ ও আবুল হোসেন, পল্লি চিকিৎসক জালাল আহমেদ তালুকদার প্রমুখ।