নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙ্গালী নদীর ভাঙন রোধের দাবিতে গতকাল সোমবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে এলাকার দুই শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাইফুল ইসলাম, জামিল আহমেদ, ময়নুল ইসলাম, সাইদুল আলম প্রমুখ। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামও এসে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, উজান থেকে নেমে আসা ঢলে বাঙ্গালী নদীর পানি বাড়ছে। এর সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গত এক সপ্তাহে চন্দনপাট গ্রামের প্রায় ১০০ বিঘা ফসলি জমিসহ স্থানীয় কবরস্থানের প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়েছে।
যোগাযোগ করা হলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা জানান, এ মুহূর্তে ওই এলাকায় ভাঙন রোধের কোনো পরিকল্পনা নেই।