নদীর তীরে অননুমোদিত প্রতিষ্ঠান সরাতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর তীরে অননুমোদিতভাবে নির্মিত ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তর বা অপসারণের জন্য সরেজমিন পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
নৌ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা নদীবন্দর এলাকার তীরভূমিতে অননুমোদিত ৩০টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিজ্ঞপ্তি।