প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সোমবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে মানববন্ধন করেছে এলাকাবাসী। ফুলছড়ির কাতলামারি নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির ডাকে সিংড়িয়া থেকে পাকারমাথা এলাকা পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক খোরশেদ আলী খান, উপজেলার উদাখালী ইউপি সদস্য সাকোয়াত হোসেন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আজগর আলী প্রমুখ।