নদীর তীরের মাটি কাটার দায়ে তিন শ্রমিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিন ড্রেজার শ্রমিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহিনগর এলাকায় ব্রহ্মপুত্রের তীর থেকে মাটি কাটার অভিযোগে শ্রমিক মিজান মিয়া, রুবেল হোসেন ও মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন জানান, অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগে তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।