নদীর দখল-দূষণ রোধে মানব বন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শিল্পকারখানা ও গৃহস্থালির বর্জ্যের কারণে ঢাকার চারপাশের চারটি নদী দূষিত হচ্ছে। এই নদীগুলোকে রক্ষা করতে না পারলে রাজধানী ঢাকা ও এর আশপাশের মানুষ বসবাস করতে পারবে না। নদী বাঁচানোর জন্য সবার সচেতন হওয়া প্রয়োজন। গতকাল রোববার দুপুরে নদী দখল ও দূষণ রোধে বিআইডব্লিউটিএর উদ্যোগে মানববন্ধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সদরঘাট টার্মিনাল এলাকায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।