নদীর বুকে মাছ ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা ও কচুবুনিয়া এলাকার কাজিবাচা নদীতে জাল পেতে মাছ ধরেন জেলেরা। রাত-দিন বিরাম নেই। কখনো ফুরসত মিললে চলে জাল বোনার কাজ। সন্ধ্যা নেমে এলে মাছ ধরা নৌকাগুলোয় সৌরবাতি জ্বালান জেলেরা। গতকাল মঙ্গলবার কিসমত ফুলতলা ও কচুবুনিয়া এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সাদ্দাম হোসেন।

নদীতে পেতে রাখা জালে ধরা পড়েছে মাছ। টেনে সেই জাল নৌকায় ওঠাচ্ছেন জেলেরা।
নদীতে পেতে রাখা জালে ধরা পড়েছে মাছ। টেনে সেই জাল নৌকায় ওঠাচ্ছেন জেলেরা।
সন্ধ্যায় দিকে কিছুটা অবসর পান জেলেরা। সময় নষ্ট না করে সৌরবিদ্যুতের আলোয় নৌকায় বসেই জাল বুনতে থাকেন। জাল ঠিকঠাক করে রাতে আবার শুরু করবেন মাছ ধরা।
সন্ধ্যায় দিকে কিছুটা অবসর পান জেলেরা। সময় নষ্ট না করে সৌরবিদ্যুতের আলোয় নৌকায় বসেই জাল বুনতে থাকেন। জাল ঠিকঠাক করে রাতে আবার শুরু করবেন মাছ ধরা।