নদীরক্ষা কমিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই, নন্দকুঁজা, গুমানী, বড়াল নদ-নদীসহ জলাশয়গুলো দখল ও দূষণে ভরাট হয়ে গেছে। এতে অস্তিত্ব-সংকটে পড়েছে নদ-নদীগুলো। গতকাল সোমবার দুপুরে উপজেলা জাতীয় নদীরক্ষা কমিশনের এক সভায় এসব তথ্য জানিয়ে বক্তারা এগুলো রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ইউএনওর কার্যালয়ে ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইয়াসমিন আক্তার। বক্তব্য দেন কমিটির সদস্যসচিব সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন, সদস্য আতহার হোসেন, আনিসুর রহমান ও মজিবুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) বলেন, উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীটির ৬ হাজার ৩০০ ফুট এলাকা দখল করা হয়েছে। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুনীরুজ্জামান নদী এলাকা পরিদর্শন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন।