নদে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে মনু নদে ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর গতকাল বুধবার গুজারাই এলাকায় ছায়া রানী নাগ (৬০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস রোডের বাসিন্দা। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নদে গোসল করতে নামার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে তাঁর ছেলে প্রদীপ নাগ সদর মডেল থানায় একটি জিডি করেন। বুধবার সকালে সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদের বিভিন্ন স্থানে তাঁকে খোঁজেন। দুপুরে গুজারাই এলাকায় বালুচরে ছায়ার লাশ আটকে থাকতে দেখা যায়।