নদে ফেলা হলো নছিমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অপারেশন ক্লিন হাইওয়ে’ অভিযানের আওতায় গতকাল শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে নছিমনবিরোধী অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে নয়টি নছিমন কুমার নদে নিক্ষেপ করা হয়। এ ছাড়া পাঁচজন নছিমনচালকের প্রত্যেককে চার হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এনডিসি শাহরিয়ার মতিন জানান, গতকাল দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ওই মহাসড়কে নছিমনবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে নয়টি নছিমন আটক করে কানাইপুর বাজারসংলগ্ন সেতুর পাশ দিয়ে কুমার নদে ফেলা হয়। এ সময় পাঁচজন চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাঁদের প্রত্যেককে চার হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।