নদ-নদী বাঁচাতে তীর সুরক্ষিত রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নদী দখল ও দূষণে বিপন্ন করতে হলে সবার আগে এর তীরকে হাতিয়ার হিসেবে গ্রহণ করতে দেখা যায়। নদীর তীর সুরক্ষিত থাকলে নদীর দখল ও দূষণ মোকাবিলা সহজ হয়। তাই নদী বাঁচাও আহ্বানের সঙ্গে আমরা নদীর তীর বাঁচানোর আহ্বান জানাই।
গতকাল শনিবার বিকেলে গোয়াইন নদীর তীরে গোয়াইনঘাট উপজেলা সদরে নদী রক্ষায় নাগরিক সমাবেশে বক্তারা নদ–নদী রক্ষায় এ আহ্বান জানান। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সিলেটে পাঁচ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) ও সারী নদী বাঁচাও আন্দোলন যৌথভাবে নাগরিক সমাবেশের আয়োজন করে।
সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই আল হাদীর সভাপতিত্বে সমাবেশে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান প্রমুখ বক্তব্য দেন। গোয়াইন নদী রক্ষায় নাগরিক সমাবেশে ঘোষণাপত্র পড়েন সারী নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মনজুর আহমদ।
১৪ মার্চ নদীকৃত্য দিবসকে সামনে রেখে ১৩ মার্চ সিলেট নগরে সুরমা নদীতীরের চাঁদনীঘাটে ‘গানে কবিতায় নদী’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়েছিল।