প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের নন-ক্যাডার হিসেবে বিবেচনা করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। একই সঙ্গে ওই সব শিক্ষকের চাকরি কেবল জাতীয়করণ হওয়া কলেজগুলোতে সীমাবদ্ধ রাখতে বলেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠন। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (শিক্ষা ভবন) প্রাঙ্গণে সমাবেশ করে সমিতি। এতে ঢাকা মহানগরের বিভিন্ন কলেজ ও দপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন।