নন-ভ্যালেনটাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে গতকাল শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিষয়ক সংগঠন কাকতাড়ুয়া ‘নন-ভ্যালেনটাইন সমাবেশ’ করেছে। বেলা ১১টায় নগরের টিলাগড় মোড় থেকে শোভাযাত্রা করে এমসি কলেজ ক্যাম্পাসের টিলায় সমাবেশে মিলিত হয়। পরে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাবেশ হয়। এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানবপ্রেমের পাশাপাশি দেশপ্রেম, সমাজের প্রতি দায়বদ্ধতা, নৈতিক উন্নতি-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে প্রতিবছর ভালোবাসা দিবসের আগের দিন এ আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন কাকতাড়ুয়ার সভাপতি খলিলুর রহমান। নিজস্ব প্রতিবেদক, সিলেট|