নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ পোড়ানো মামলার প্রধান আসামি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলকে ফের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার একটি নাশকতার মামলায় বগুড়ার বিশেষ আদালত-১-এ হাজির হয়ে জামিন চাইলে বিচারক জেলা ও দায়রা জজ আ ম আবু সাঈদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বগুড়ার সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান বলেন, নুরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার আটটি মামলা রয়েছে। অধিকাংশ মামলার তদন্ত শেষ হয়ে গেছে। এত দিন তিনি জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নন্দীগ্রাম থানার ওসি আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলেন, অধিকাংশ মামলায় এ জামাত নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।